ব্যারিস্টার সুমনকে মারতে চেয়েছিলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঠের পারফরম্যান্স ছাড়াও কিছুদিন পরপরই মাঠের বাইরের বিভিন্ন কার্যকলাপে আলোচনায় আসেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সবশেষ বেটিং সাইট বেটউইনারের সাথে চুক্তির পর এবার নতুন এক ইস্যুতে আলোচনায় এসেছেন তিনি।

গতকাল নিজের ব্যবসায়িক কাজে দুবাইতে ছিলেন সাকিব। জানা যায়, একজন খুনীর আসামীর স্বর্ণের দোকান উদ্বোধন করতেই বাংলাদেশ থেকে দুবাইতে সাকিবকে উড়িয়ে নেয়া হয়। সাকিব যে স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন সে দোকানের মালিক একজন পুলিশকে খুন করে বেশ কিছুদিন ধরে দেশ থেকে পলাতক আছেন। আর সব তথ্যই খোলাশা করেছে ডিবি পুলিশ। এমনকি সাকিবকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছে তারা।

এদিকে এসব কিছু ছাপিয়ে আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যারিস্টার সুমন সাকিব আল হাসান ইস্যু নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছেন। এক ভিডিও বার্তায় সুমন জানান, সবশেষ ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলাকালীন সময়ে ঢাকার সোনারগাঁও হোটেলে সুমন অবস্থান করছিলেন তার ব্যক্তিগত কাজে। আর তখনই সুমনকে হোটেলের লবিতে দেখে ক্ষেপে যান সাকিব। কেবল যে ক্ষেপেছেন এমনটা না, রীতিমত ব্যারিস্টার সুমনকে মারতে এসেছিলেন সাকিব আল হাসান। যদিও পরে হোটেলের লবিতে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেন।

সুমন বলেন, ’সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার। কিন্তু ভালো ক্রিকেটারের পাশাপাশি তাকে ভালো মানুষ হওয়াটাও জরুরী। তিনি সবসময়ই বিতর্কে জড়ান। বেটিং সাইটের সাথে চুক্তির বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলায় তিনি আমার উপর ক্ষেপে যান। সোনারগাঁও হোটেলে আমাকে দেখে মারতে এসেছিলেন তিনি। আমি মনে করি সাকিব আল হাসানকে ভালো খেলোয়াড়ের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও জরুরী।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »