নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না উইল জ্যাকসের। ইনজুরির কারনে আইপিএলও মিস করতে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার। আইপিএলের এবারের মৌসুমের নিলাম থেকে ৩ কোটি ২০ লাক রুপিতে তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম পায়ের উরুতে চোট পেয়েছেন উইল জ্যাকস। এরপরে পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য দেশে ফিরে গেছেন। এতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং টি-টোয়ন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস।
জ্যাকসের চোট নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় দু’মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর তাই এর মধ্যে শুরু হতে যাওয়া আইপিএলে পাওয়া যাবে না তাকে।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এতে কোহলির বেঙ্গালুরু মাঠে নামবে আগামী ২ এপ্রিল। তাই হাতে বেশি সময় না থাকার কারণে জ্যাকসের বিকল্প বিদেশি ক্রিকেটার খোঁতে শুরু করছে আরসিবি।
এস.আর/নিউজক্রিকেট২৪
