আইপিএলে মোস্তাফিজদের নতুন অধিনায়ক ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সড়ক দুর্ঘটনা আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তকে সুস্থতার জন্য আরও দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকতে হবে। সেই কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না তিনি। তার অনুপস্থিতিতে আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। 

সড়ক দুর্ঘটনা আহত ঋষভ পান্ত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না তিনি, তা আগেই ধারণা করা হয়েছিল। এছাড়া চলতি বছরের শেষ দিকে ঘরের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে থাকছে না এ ভারতীয় তারকা। ডেভিড দিল্লি ক্যাপিটালস দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।

ওয়ার্নার আইপিএলে এর আগেও অধিনায়কত্ব করেছে ও চ্যাম্পিয়ন হয়েছে। তাই ওয়ার্নারের কাঁধেই এবার দিল্লি অধিনায়কত্ব। ওয়ার্নারে ডেপুটি হিসেবে থাকবেন আক্সার প্যাটেল।

দিল্লির হেড কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী রিকি পন্টিং। ক্রিকেটীয় উপদেষ্টা থাকছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »