সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে মেহেদী হাসান মিরাজ, বাদ পড়লেন শামীম পাটোয়ারি।

আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩ টায় শুরু হচ্ছে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এ ফরম্যাটে প্রথমবারের মতো ইংলিশদের হারিয়েছে টাইগাররা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »