ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বিকেল ৩টায় শুরু হবে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে অংশ নিয়ে ৯২ ম্যাচে জিতেছে ইংল্যান্ড হেরেছে ৭২টিতে। অন্যদিকে, বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয় পেয়েছে বিপরীতে হেরেছে ৯২টিতে।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »