নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এ সফরে ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের দলে ফিরছেন স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে। সফরের কোচিং প্যানেলে থাকবেন রাসেল ডমিঙ্গো।
দীর্ঘদিন আবারও জাতীয় দলে ফিরছেন রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে। সবশেষ নেদারল্যান্ডসের হয়ে ২০২১ সালের নভেম্বরে ওয়ানডেতে অংশ নিয়েছিলেন তিনি। নেদারল্যান্ডস টিম ম্যানেজমেন্ট ব্র্যান্ডন গ্লোভার, পল ভ্যান মেকেরেন এবং ফ্রেড ক্ল্যাসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দলে ডেকেছে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ছিলেন না তারা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নেই কলিন অ্যাকারম্যান, ব্র্যান্ডন গ্লোভার এবং বাস ডি লিড। আরিয়ান দত্ত এবং ওয়েসলি বারেসি জিম্বাবুয়ে সফরে থাকছেন না। আগামী ২১ থেকে ২৫ মার্চ হারারেতে তিনটি ওয়ানডে খেলতে প্রথমে জিম্বাবুয়ে সফর যাবে নেদারল্যান্ডস। এরপরে প্রোটিয়া সফরে যাবে দলটি।
বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আসন্ন সফরের জন্য কোচিং সেটআপের অংশ হবেন। তার সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক হেইনো কুহন। প্রধান কোচ রায়ান কুক অনুপস্থিত থাকার কারণে তার স্থলাভিষিক্ত হবেন রায়ান ভ্যান নিকের্ক।
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শরিজ আহমেদ, ওয়েসলি বেরেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মেকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং।
এস.আর/নিউজক্রিকেট২৪
