ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ইংলিশদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় তামিম ইকবালের দল। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.১ ওভারে ১৯৬ রানেই গুঁটিয়ে যায় ইংল্যান্ড।

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে ইংল্যান্ডের ব্যাটাররা। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও টাইগারদের বোলিংয়ে তোপের মুখে পড়ে ব্যর্থ হয় ইংলিশরা। অবশেষে ৪৩.১ ওভারে ১৯৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

শেষ পর্যন্ত ৫০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড।

সাকিব আল হাসান ৩৫ রান খরশ করে ৪টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট শিকার তাইজুল ইসলাম আর এবাদত হোসেনের।

এর আগে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরু ভালো হয়নি বাংলাদেশের।

প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন লিটন দাস। এরপরে ওভারে ১১ রান করে সাজঘরে ফেরেন তামিম। এতে দলীয় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরে দলকে টেনে তোলতে লড়াই করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৫৩ রান করে রানআউট হন শান্ত। এতে ভাঙে দুজনের ৯৮ রানের জুটি। শান্ত সাজঘরে ফেরার দুই বল পর অর্ধশতক পান মুশফিক। ওয়ানডে ক্রিকেটে এটি ৪৩তম অর্ধশতকের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটার।

সুইপের চেষ্টা করতে গিয়ে লেগস্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হোন তিনি। এতে ৯৩ বলে ৭০ রানে সাজঘরে ফেরেন মুশফিক। ভাঙে সাকিব আল হাসানের সাথে ৩৮ রানের জুটি। মুশফিকের পর মাহমুদউল্লাহকেও বোল্ড করলেন রশিদ (৮)।

১০ রান ব্যবধানে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ৫৫ বলে সিরিজে অর্ধশতক করেন সাকিব আল হাসান। ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন সাকিব। নির্ধারিত ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে পারে টাইগাররা।

বল হাতে ইংল্যান্ডের পক্ষে পেসার জোফরা আর্চার একাই ৩ উইকেট শিকার করেন। আদিল রশিদ ও স্যাম কারান নেন ২ টি করে উইকেট। এছাড়া ক্রিস ওকস আর অভিষিক্ত রেহান আহমেদ লাভ করেন ১টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »