নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সংযুক্ত আরব-আমিরাতের সাবেক অধিনায়ক আহমেদ রাজা। গত ৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি জানিয়েছেন রাজা।
সংযুক্ত আরব-আমিরাতের সংক্ষিপ্ততম ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন আহমেদ রাজা। তার নেতৃত্বেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে দলটি। তার অধীনে সংযুক্ত আরব-আমিরাত ২৭ টি-টোয়েন্টির মধ্যে ১৮টি জিতেছে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজার নেতৃত্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইউএই । যা তিনি বলেছিলেন যে ‘আমার একটি উল্লেখযোগ্য অর্জন।’
আরব-আমিরাতের জার্সিত ৫৩টি ওয়ানডে খেলেছেন রাজা। যেখানে ব্যাট হাতে ৪০৯ রান ও বল হাতে ৬৪টি উইকেট শিকার। এছাড়া ৫৫ টি-টোয়েন্টিত ৩৭ উইকেট শিকার করেন তিনি।
খেলোয়াড়ি ক্যারিয়ার ছেড়ে রাজা এখন সংযুক্ত আরব-আমিরাতের সহকারী কোচ হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন তিনি।
রাজা লিখেছেন, ‘অত্যন্ত গর্বের সাথে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। অনেক চিন্তা করার পরে, আমি বিশ্বাস করি যে খেলা থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময় যা আমাকে গত ১৭ বছরে এত ভালবাসা এবং সম্মান দিয়েছে।’
এস.আর/নিউজক্রিকেট২৪
