সুপার উইমেনের হয়ে খেলতে পাকিস্তানে উড়াল দিলেন জাহানারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবার পাকিস্তানে সুপার উইমেনের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। রোববার (৫ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জাহানারা আলম। দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পাকিস্তানে যাচ্ছি, ইনশাল্লাহ’।

রাওয়ালপিন্ডিতে আগামী ৮, ১০ ও ১১ মার্চ উইমেন্স লিগ এক্সিবিশনের ৩ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ম্যাচগুলোর আগে অ্যামাজন ও সুপার উইমেন দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

আগামী ৮ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করবে তারা। আর ১০ মার্চের ম্যাচ দিয়ে তারা স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনা তৈরি করবে। পরের দিন হবে লিগের তৃতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচের অভিপ্রায় হলো শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »