হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশি ৬ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দ্য হান্ড্রেডের এবারের আসরের ড্রাফটের জন্য বাংলাদেশের ৬ ক্রিকেটার নিবন্ধন করেছেন। তারা হলেন সাকিব আল হাসান,লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং সৌম্য সরকার।

আগামী ১ আগষ্ট মাঠে গড়াবে দ্য হান্ড্রেড এর এবারের আসর। ট্রেন্ট রকেটস এবং সাউদার্ন ব্রেভের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড। এর আগে টুর্নামেন্টের ড্রাফট ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগে ছেলে ও মেয়ে মিলে দলগুলো মোট ১১৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে।

এবারের আসের সাকিবের ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড ধরা হয়েছে। এই ক্যাটাগরিতে রয়েছেন কাইরন পোলার্ড, মিচেল স্টার্করা। বাংলাদেশের বাকি ৫ ক্রিকেটারের মধ্যে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড।

এছাড়া আফিফের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড। কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি নাসুম, তাসকিন এবং সৌম্যর।

অন্যদিকে, বাংলাদেশের নারী ক্রিকেটারদের মাঝে রয়েছেন জাহানারা আলম। দ্য হান্ড্রেডের তৃতীয় আসরের জন্য নিবন্ধন করেছেন ২৮ দেশের মোট ৮৮১ জন ক্রিকেটার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »