নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তার পিঠে চোটের কথা শোনা যাচ্ছে। এই কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। এতে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপকে কিছুটা দুর্বল করেছে।
পিঠের চোটের কারণে গত পাঁচ মাস ধরে জাতীয় দলের কোন ম্যাচ খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ। শোনা যাচ্ছে শিগগিরই তার পিঠে অস্ত্রোপচার করা হবে। এই চোটের কারণে গত বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি বুমরাহ।
বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) এর বিসিসিআই মেডিকেল স্টাফরা বুমরাহের ক্ষেত্রে গুরুতর এবং তাকে সব রকম সাহায্য করছে। একই সাথে সম্পূর্ণ চিকিৎসাও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এনসিএ কর্মীরা তার পিঠের নীচের অংশে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরা ও জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সঙ্গে কথা বলে শীঘ্রই অস্ত্রোপচার এবং অন্যান্য বিকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেটে বোর্ড।
এস.আর/নিউজক্রিকেট২৪
