নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এতে সর্বোচ্চ ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

রবিবার কেপটাউনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করেত নেমে ৬ উইকেটে ১৩৭ রানে শেষ হয় প্রোটিয়া মেয়েদের ইনিংস।

এ জয়ে টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও টানা তিনবার বিশ্বকাপ জিতেছিল তারা। এর আগে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা।

ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওপেনার বেথ মুনি। তিনিই একমাত্র হাফসেঞ্চুরি করেছেন। ৫৩ বলে ৯ চার আর ১ ছক্কায় তার ৭৪ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। এছাড়া ২১ বলে ২৯ করেন অ্যাশলি গার্ডনার।

প্রোটিয়াদের হয়ে বল হাতে শাবনিম ইসমায়েল ও ক্যাপ ২টি এবং মালাবা ও ট্রায়ন ১টি করে উইকেট শিকার করেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »