এই জয় দেশের নারীদের খেলার মোড় ঘুরিয়ে দেবে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকা নারী দল। পুরুষ এবং নারী দুই ক্ষেত্রেই বিশ্বকাপে বারবার ব্যর্থ দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ফাইনালে তুললো সানে লুসের দল। এই জয় দেশের নারীদের খেলার মোড় ঘুরিয়ে দেবে আশাবাদী প্রোটিয়া অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে স্বর্নাক্ষরে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দিনটি লেখা থাকবে। যা কখনও কোন ফরম্যাটে পুরুষ বা নারীদের দল যা করতে পারেনি তাই করেছে সুনে লুসের নেতৃত্বাধীন প্রোটিয়া দল। প্রথমবার কোন দক্ষিণ আফ্রিকা দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল তারা। ইতিহাস গড়ে ফাইনালে পৌঁছে বেশ খুশি দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক সুনে লুস।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘ইংল্যান্ড বেশ ভালো খেলেছে। দুর্দান্ত একটা ম্যাচের সাক্ষী থেকেছি আমরা সবাই। ম্যাচে কখনও আমাদের, কখনও ওদের পাল্লা ভারী হয়েছে। ঠিক যেন ঢেউয়ের মতো ছিল ম্যাচের পরিস্থিতি। তবে আমি মনে করি এই মুহূর্তে আমাদের বোলিং অ্যাটাক বিশ্বসেরা। আমি মনে করি আজকে আমরা আবার বল করেছি দুনিয়ার সেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে। আমি সত্যি বলছি আমি জানি না ঠিক কী বলা উচিত। আমরা ওপেনারদের ক্রমাগত সাহসী হতে বলেছি। নিজেদের ক্ষমতাকে ব্যাক করতে বলেছি। ওরা আমাদেরকে গর্বিত করেছে।’

সুনে লুস বলেন, ‘ওপেনারদের দুরন্ত ব্যাটিং আমাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। ফলে মারিজান এবং অন্যান্যরা এসে চালিয়ে খেলতে পেরেছে। খাকা একজন দুরন্ত বোলার। আমি মনে করি আজকের ম্যাচে ও নিজের জাতটা ফের চিনিয়ে দিয়েছে। এটা বিরাট একটা বড় ব্যাপার। প্রতিটা ম্যাচেই যেন আমরা নজির গড়ছি।

প্রোটিয়া অধিনায়ক বলেন, দেশকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি আমাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে। শুধুমাত্র নারী ক্রিকেট নয় গোটা দক্ষিণ আফ্রিকার ক্রীড়া জগতকেই আমরা উজ্জীবিত করছি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ভাবে সাপোর্ট করার জন্য। পরিবার, আত্মীয় স্বজনদের সামনে খেলতে পারাটা দারুন গর্বের বিষয়। ধন্যবাদ। আজকের এই জয়টা উলভার্টের জন্য। ও কঠোর পরিশ্রম করছিল। আর এটাই হহলো তার পুরস্কার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »