টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে শ্রীলঙ্কার দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ৭ জুন থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াবে। যা ১১ জুন পর্যন্ত লন্ডনের ওভালে ফাইনাল চলবে। শ্রীলঙ্কার সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ থাকছে। সেই লক্ষ্যে শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজে কিউইদের ২-০ ব্যবধানে হারাতে পারলে টেস্ট শিরোপা জয়ের দারুণ সুযোগ থাকবে তারা।

সেই লক্ষ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সিরিজে দলকে নেতৃত্ব দিবেন দিমুথ করুণারত্নে। নিউজিল্যান্ড সফরে রয়েছে একঝাক পেসার। সেই তালিকায় রয়েছেন লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, মিলান রথনায়েক ও বিশ্ব ফার্নান্দো।

টেস্ট সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে লঙ্কানরা। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট শুরু হবে ৯ মার্চ। দ্বিতীয় টেস্ট আর ওয়েলিংটনে ১৭ মার্চ শুরু হবে।

শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, নিশান মাদুশঙ্ক, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রথনায়েক।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »