টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। টেস্টে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে স্টোকস এই কীর্তি গড়েন স্টোকস।

১০১ টেস্টে ১০৭ ছক্কা মেরে রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউজিল্যান্ড কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম। তারচেয়ে ১১ টেস্ট কম খেলেই এই রেকর্ড নিজের করে নিয়েছেন স্টোকস।

রেকর্ড গড়ার পরে ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ইঙ্গিত করেন স্টোকস। সেখানে বসে থাকা কোচ ম্যাককালাম করতালিতে তাঁকে অভিবাদন জানান।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে ৭৬ ছক্কা নিয়ে স্টোকসের পরই দুইয়ে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তবে বোলার হওয়ায় সাউদি স্টোকসের রেকর্ডটি ভাঙতে পারবেন কি না, এ নিয়ে সন্দেহে রয়েছে।

বর্তমান ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৬৬ ছক্কা মেরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৬৪ ছক্কা মেরেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »