ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সাদা বলের দুই ফরম্যাটের জন্য জন্য আলাদা অধিনায়ক পেলো ক্যারিবিয়ানরা। ওয়ানডেতে নেতৃত্ব পেয়েছেন শাই হোপ আর টি-টোয়েন্টিতে অধিনায়ক রভম্যান পাওয়েল।

বুধবার ১৫ ফেব্রুয়ারি রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেই তাদের নেতৃত্ব শুরু হবে।

সদ্য সাবেক হওয়া অধিনায়ক পুরানের সহকারীর দায়িত্ব পালন করেছেন শাই হোপ আর রভম্যান পাওয়েল। ওয়ানডেতে পুরানের সহকারী ছিলেন হোপ। আর টি-টোয়েন্টিতে পুরানের সহকারী ছিলেন পাওয়েল।

২০২২ সালে আঞ্চলিক সুপার ফিফটি কাপে বার্বাডোজকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার হোপ। ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ৪৮.৯৫ গড়ে চার হাজার ৩০৮ রান করেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। যেখানে সেঞ্চুরি আছে ১৩টি আর হাফ সেঞ্চুরি ২১টি।

অন্যদিকে, রভম্যান পাওয়েল গত বছর জ্যামাইকা তালাওয়াসের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও নেতৃত্বও দিয়েছেন তিনি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »