প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে মাশরাফির সিলেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট।

প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৪০, মাশরাফির ২৮ রানের ওপর ভর করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেচট হারিয়ে তুলেছিলো ১৮২ রান।

সিলেটের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপাকে পড়ে রংপুর। এরপরে এগিয়ে যাওয়ার চেষ্টার করলেও ব্যর্থ হয়। রংপুরের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে রনি তালুকদার। সাতটি চার ও দুটি ছয় এ ইনিংস খেলেছেন তিনি। এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান ৩৩ ও নিকোলাস পুরাণ ৩০ রান করেন।

সিলেটের হয়ে লুক উড সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া তানজিম সাকিব ও রুবেল হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »