সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ন মরগান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের জয়ী এই অধিনায়ক। এর আগে ২০২২ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

ক্রিকেটকে বিদায় জানিয়ে মরগান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।

মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সাথেই অবশ্যই যুক্ত থাকবেন মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সাথে কাজ করবেন তিনি। একই সাথে কোচ হিসেবে কোথায়ও সুযোগ পেলে তাকে দেখা যেতে পারে।

২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়ে মরগান নজরে আসেন ইংল্যান্ড ক্রিকেটের। এরপরে ইংলিশদের দলে জায়গা পান। তবে ইংল্যান্ডের হয়ে মরগানের সবচেয়ে বড় অর্জন দলকে বিশ্বকাপ জেতানো। দলটির ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চের শিরোপা জিতিয়ে সকলে মনে জায়গা করে নিয়েছেন মরগান।

২০২২ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মরগান। এরপর হান্ড্রেড টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিটকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার লিগে খেলেছেন। এরপরে দেশে ফিরেই অবসরে কথা জানালেন ইংল্যান্ডের জয়ী এই অধিনায়ক।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »