নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। সোমবার বিকাল সাড়ে পাঁচটার ফ্লাইটে হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়বেন এ টাইগার পেসার।
তাসকিনের ওমরাহ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর মার্চ মাসের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত কোন খেলা নেই বাংলাদেশেল। যার ফলে এ ফাঁকা সময়টা কাজে লাগিয়ে ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন তাসকিন আহমেদ।
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। চলতি মাসেই ঢাকাতে পা রাখবে ইংল্যান্ড।
এস.আর/নিউজক্রিকেট২৪
