খুলনাকে হারিয়ে লিগ পর্ব শেষ করল সিলেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে শীর্ষস্থানে থেকেই প্লে-অফে গেলো সিলেট স্ট্রাইকার্স। খুলনার বিপক্ষে ৬ উইকেটে জয়ে পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামে খুলনা-সিলেট। প্রথমে ব্যাট করে ১১৩ রানের সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই জয় পেয়েছে সিলেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে খুলনা। এতে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি দলের টপ অর্ডারের ব্যাটাররা। খুলনার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদুল হাসান জয়। এছাড়া নাহিদুল ২২ এবং ইয়াসির আলী ১২ রান করেন।

বল হাতে সিলেটের পক্ষে তিন উইকেট শিকার করেছেন সাকিব। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইমাদ ও রুবেল।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট। দলের হয়ে ৫টি চার ও একটি ছক্কাতে ৪৬ বল খেলে ৫০ রান করেন জাকির হাসান। ৩৫ বল খেলে চার চারে ৩৯ রান করেছেন মুশফিকুর রহিম। এছাড়া দুই ওপেনার তৌহিদ হৃদয় ৫ রান এবং নাজমুল শান্ত ৩ রান করেন।

খুলনার হয়ে বল হাতে একটি করে উইকেট শিকার করেন নাহিদ, সাইফউদ্দিন ও হাসান মুরাদ।

খুলনার বিপক্ষে জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ‍সিলেট। দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লার পয়েন্ট ৮ ম্যাচে ১৬। ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বরিশাল।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »