দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের আসিফ আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভঙ্গ করায় দুই বছরের জন্য আসিফ আফ্রিদিকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ২২ সেপ্টেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেইদিন থেকেই দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকর হবে।

গতকাল ৭ ফেব্রুয়ারি রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তবে তার অপরাধের কোনও সুনির্দিষ্ট ধরনের কথা প্রকাশ করেনি পিসিবি।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর আসিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। সেদিন থেকেই কার্যকর করা হবে দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ। তবে এতে ধারণা করা যাচ্ছে আসিফের ক্যারিয়ার শেষ বললেও তা খুব একটা ভুল হওয়ার কথা নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেকই হয়নি আসিফের। ২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছিল তাকে।

এছাড়া পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন তিনি। সবশেষ গত বছরের অগাস্টে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলেছিলেন আসিফ।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »