স্টাফ রিপোর্টার »
ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শিরোপার দৌড় থেকে ছিটকে গেল খুলনা টাইগার্স। এই হারে আসরের সুপার প্লে অফের আশা শেষ হয়ে যায় খুলনার।
সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বেধে দেওয়া ১৯৫ রানে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবেক অধিনায়ক ইয়াসির আলীর দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে থামে খুলনার ইনিংস। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৬০ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদের ঝড়ো অর্ধশতকে এবং অধিনায়ক সাকিবের ২১ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ১৯৪ রানের সংগ্রহ দাড় করায় বরিশাল।
ইফতিখার সমান ৩ টি করে চার এবং ছক্কায় ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফজলে মাহমুদ ২৯ বলে ৩৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেন।
