বাংলাদেশে আসছেন না হাথুরুসিংহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নতুন কোচ নিয়োগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা আসেনি। তবে বিসিবির বিভিন্ন সূত্রে জানা গিয়েছিলো, চন্ডিকা হাথরুসিংহেই হচ্ছেন জাতীয় দলের পরবর্তী হেড কোচ। সেই কথা পাকা-পোক্ত হওয়ার আগেই জানা গেল বাংলাদেশ আসছেন না সাকিব-তামিমদের সাবেক গুরু।

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দেওয়া হবে বলে এর আগে এমনটাই জানিয়েছিল বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক ও জাতীয় দলের পরিচর্য্যা, তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

হাথুরুর না বলার বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ইউটার্ন নিয়ে হাথুরুসিংহে বিসিবিকে ‘না’ করে দিয়েছেন। এ ব্যাপারে জানতে চেয়ে হাথুরুসিংহের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন সাড়া মিলেনি।

অন্যদিকে, বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে কথাবার্তা চলার মাঝেই নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ হাথুরুরকে পদোন্নতিও দিয়েছে। এতে পরিবারের সাথে অস্ট্রেলিয়ার সিডনিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »