নিজ কাজে সৎ বলে আল্লাহ যেকোনো সময় পুরস্কার দিবেন- বিশ্বাস তাসকিনের

স্টাফ রিপোর্টার »

তাসকিন আহমেদ, বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার রয়েছেন ইনজুরি কাটিয়ে গত বছর থেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে টাইগার পেস এট্যাকের সবচেয়ে ভরসার নাম এখন তাসকিন। এছাড়া সাদা বলের ক্রিকেটে গত বছর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছাপিয়ে গেছেন সব দিক থেকেই।

দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। বিপিএলে নিজের শেষ ম্যাচে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকারের মাধ্যমে ঢাকা ডমিনেটর্সকে হারের বৃত্ত থেকে বের করেন তাসকিন।

ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে দারুণভাবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা তাসকিন ইতোমধ্যে দেখে ফেলেছেন মুদ্রার এপিঠ-ওপিঠ। আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, বারবার পড়েছেন ইনজুরিতে।

তবু নিজের কাজের প্রতি সৎ থেকে যথাযথ কাজ করে যাওয়ার ফলস্বরূপ এখন হাতেনাতে পাচ্ছেন তাসকিন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে আমি আমার প্রক্রিয়ায় অনেক বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি। আমি মনে করি, যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে সৎ, আল্লাহ যেকোনো সময় এর পুরস্কার দিতে পারেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »