স্টাফ রিপোর্টার »
বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। আজ (সোমবার) বিকেলে মহারাস্ট্রের খন্ডালায় সুনীল শেট্টির খামারবাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঘরোয়া পরিবেশে পরিবার-পরিজন নিয়ে বিয়ের অনুষ্ঠান সংঘটিত হয়। বিয়ের পরপরই সংবাদ মাধ্যমে বিয়ে নিয়ে কথা বলেন রাহুলের শ্বশুর সুনীল শেট্টি। তাছাড়া বিয়ে শেষে মিষ্টি বিতরণ করেন সুনীল।
সাংবাদিকদের উদ্দেশ্যে সুনীল শেট্টি বলেন, ‘এবার অফিশিয়ালি শ্বশুর হলাম। রাহুল আমার ছেলের মতই। আমার পরিবারে আরেকটা ছেলে এলো। আর বাবার ভুমিকা আমি ভালোই পালন করতে জানি।’
এছাড়া কে এল রাহুল তার অফিশিয়াল ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। এই পোস্টের ক্যাপশনে তিনি তাদের দাম্পত্য জীবনের জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন।
