নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিলেন তিনি।
প্রায় সাড়ে তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাশিম আমলা। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। এ বার আর কোনও ধরনের ক্রিকেটে তিনি খেলবেন না। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৯ বছর বয়সি এ ব্যাটার। গত আসরে সারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩৪১০৪ রান করেছেন হাসিম আমলা। ২০০৪-১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪টি টেস্টে ৯২৮২ রান করেছেন। টেস্টে তার শতরানের সংখ্যা ২৮টি। প্রোটিয়াদের মধ্যে জ্যাক ক্যালিসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ রান।
২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেনিংটন ওভালে করা ৩১১ রানের অপরাজিত আমলার ক্যারিয়ারে সর্বোচ্চ রান। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ত্রিশতরানও করেছিলেন হাশিম আমলা। ১৮১টি ওয়ানডেতে ২৭টি সেঞ্চুরি সহ ৮১১৩ রান এবং টি২০-তে ৪৪টি সহ ১২৭৭ রান করেছেন তিনি
এরই মধ্যে কোচিংয়ে পা রেখেছেন হাশিম আমলা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চলতে থাকা এসএটোয়েন্টিতে এমআই কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
