নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ররকি যাওয়ার পথে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। পান্তকে সুস্থতার জন্য আরও দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকতে হবে। দীর্ঘ ১৮ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পোস্ট দিলেন এ তারকা ক্রিকেটার।
সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মুম্বাইয়ের হাসপাতাল থেকেই টুইটারে পোস্ট দিয়েছেন পান্ত।
পোস্টে নিজের অস্ত্রোপচার সফল হওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।
তার সুস্থতার জন্য প্রার্থনা করা ও শুভকামনা জানানো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন বিসিসিআই ও তার সেক্রেটারি জয় শাহ এভং সরকারি কর্তৃপক্ষকে।
পান্ত টুইটারে লিখেছেন, এত এত সমর্থন ও শুভকামনার জন্য আমি বিনীত ও কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার অস্ত্রোপচার সফল ছিল। সেরে ওঠার লড়াই শুরু হয়েছে এবং আমি সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ বিসিসিআই, জয় শাহ ও সরকারি কর্তৃপক্ষকে।
ওই দুর্ঘটনায় পান্তের হাঁটুর আন্টেরিওর, পস্টেরিরর ও কোলেটেরাল তিনটা লিগামেন্টই ছিঁড়ে যায়। এই লিগামেন্টগুলো দাঁড়িয়ে থাকা ও হাঁটাচলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে একেকটি লিগামেন্ট সুস্থ হতে মাস তিনেক করে সময় লাগবে।
ধারণা করা হচ্ছে তিনটি লিগামেন্টে দুই দফা অস্ত্রোপচারে সেরে উঠতে সময় লাগতে পারে ছয় মাস। যার ফলে এই ছয় মাস তাকে খেলা থেকে দূরে থাকার ধরে নিয়েছেন বিসিসিআইয়ের নির্বাচকরা।
অবস্থায় আইপিএলসহ ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন না ঋষভ পান্ত। এছাড়া ২০২৪ সালের আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই উইকেটকিপার ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
