বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করলেন রশিদ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে হুট করেই ওয়ানডে সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আফগানে তালেবান সরকারের নারীদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর প্রতিবাদে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করার হুমকি দেওয়ার কারণে নাম প্রত্যাহার করলেন রশিদ খান।

আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধের প্রতিবাদে দেশটির পুরুষ দলের বিপক্ষে আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর প্রতিবাদে বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছেন আফগানের ক্রিকেটারদের। এতে একের পর এক সরিয়ে নিচ্ছেন নিজেদের। প্রথমে পেসার নাভিন-উল হক জানিয়েছিলেন তার সিদ্ধান্ত। এবার বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করলেন রশিদ খান। আফগানিস্তানের অধিনায়কও জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলবেন না তিনি।

রশিদ খান টুইট করে লেখেন, ‘ক্রিকেট আফগানিস্তানের একমাত্র আশা। রাজনীতিকে এটার বাইরে রাখা উচিত। অস্ট্রেলিয়া মার্চ মাসে আমাদের সঙ্গে খেলতে আসবে না শুনে আমি হতাশ। নিজের দেশের হয়ে খেলতে আমি গর্ব বোধ করি। বিশ্বমঞ্চে আমরা উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই না খেলার সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামা যদি এতই অস্বস্তির হয়, তাহলে আমি বিগ ব্যাশ খেলতে গিয়ে কোনও অস্বস্তি বাড়াবো না। বিগ ব্যাশে লিগে তাই ভবিষ্যতে আমি খেলব না।’

আফগানিস্তানের পেসার নাভিন-উল হক টুইট করে লেখেন, ‘বিগ ব্যাশ লিগে আর খেলব না। অস্ট্রেলিয়ার আচরণ শিশুসুলভ। এর আগে টেস্ট খেলেনি ওরা। এবার এক দিনের সিরিজ খেলতে চাইছে না। আমাদের দেশ যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাহায্য প্রয়োজন ছিল আমাদের। দেশের একমাত্র আনন্দের জায়গা ক্রিকেট। সেটাও কেড়ে নিচ্ছে এরা।’

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »