চমক রেখে ভারত সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে চার স্পিনার অন্তর্ভুক্ত করেছে অজিরা। ভারত সফরে অজিদের দলে সুযোগ পেয়েছেন টড মার্ফি। প্যাট কামিন্সের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।

আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যেখানে ভারতের বিপক্ষে চারটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে অজিরা। শুধুমাত্র টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারত সফরের কথা মাথায় রেখে দলে অতিরিক্ত স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। কারণ ভারত টেস্টে স্পিন সহায়ক উইকেট করবে। সেই কারণে নাথান লিঁও এর পাশাপাশি আরও বেশ কিছু স্পিনারকে দলে রেখেছেন অজিরা।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এই ভারত সফর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে নামার আগে নিজেদের বুঝে নেওয়া যাব। শুধু তাই নয়, ভারতকে হারিয়ে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করাই টার্গেট। ভারতের মাটিতে ওরাই ফেভারিট। ফলে এই সিরিজে ভালো লড়াই দেখা যাবে।’

দলে একাধিক স্পিনার রাখার বিষয়ে তিনি বলেছেন, ‘ভারত স্পিন সহায়ক উইকেট করবে। ফলে ওদের বিপক্ষে লড়াই করতে হলে স্পিন দিয়েই বাজিমাত করতে হবে। তাই ন্যাথন লিঁও এর সঙ্গে আরও কয়েক জন স্পিনারকে পাঠানো হচ্ছে।’

ভারত সফরে দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার টড মার্ফির প্রসঙ্গে জর্জ বেইলি বলেছেন, ‘অস্ট্রেলিয়া এ দলের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টড মার্ফি। আশা করি ভারত সফরে দলে সুযোগ পেলে ওর স্পিন সবাইকে মুগ্ধ করবে।’

অস্ট্রেলিয়া টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লিঁও, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, অ্যাস্টন আগার, ল্যান্স মরিস, মিচেল সুইপসন, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও টড মার্ফি।

এস.আর/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »