নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ও ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেস বোলার ম্যাট হেনরি। পেটের পেশীর চোটের কারণে ৩১ বছর বয়সী এ পেসারকে দলে পাবে না নিউজিল্যান্ড।
রোববার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আগামী ৯, ১১ এবং ১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ভারতের মাটিতে গিয়ে ২৭, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। তবে পাকিস্তান সফরে করাচিতে দ্বিতীয় টেস্টের শেষ দিন চোট পাওয়ার কারণে এ দুই সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই পেস বোলার ম্যাট হেনরি।
বর্তমানে টেস্ট দলে যারা আছে তারা ওয়ানডে স্কোয়াডে নেই। যার ফলে তাদের সঙ্গে দেশে ফিরে যাবেন হেনরি। এখনও তার বদলি কোন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি দেশটির ক্রিকেট বোর্ড।
তবে হেনরির অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি শিপলির। ঘরোয়া ক্রিকেটে গত দুই বছরে ক্যান্টারবুরির হয়ে দারুণ খেলার কারণে সাদা বলের সিরিজের দলে ডাক পান ২৬ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
এস.আর/নিউজক্রিকেট২৪
