যেসব চ্যানেলে দেখা যাবে বিপিএল

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আজ শুক্রবার। এবারই প্রথম আইসিসি টিভিতে (ওটিটি প্ল্যাটফর্ম) দেখা যাবে খেলা। এছাড় সাত দলের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগটি দেশি ও বিদেশের বেশ কিছু চ্যানেলে সম্প্রচার হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। একই দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশের চ্যানেল নাগরিক টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে দেখা যাবে খেলা। পাশাপাশি ১৫টি বিদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টটি। এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ।

ভারতের ক্রিকেটপ্রেমীরা টিভি চ্যানেল ডিসকভারি-এর পাশাপাশি খেলা দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাস-এ। পাকিস্তানে জিও টিভি ও পিটিভি’তে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএন সম্প্রচার করবে। এছাড়া খেলা দেখা যাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও আফ্রিকায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে অংশ নেওয়া দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। আসরকে সামনে রেখে ইতিমধ্যে দলগুলো নিজেদের খেলোয়াড় নির্বাচন চূড়ান্ত করেছে।

এবার বিপিএল তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। প্রতিদিন রয়েছে দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ দুপুর আড়াইটায় শুরু হবে। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »