হয়ে গেল বিপিএলের ট্রফি উন্মোচন, অনুপস্থিত সাকিব।

স্টাফ রিপোর্টার »

আগামীকাল (০৬ জানুয়ারি) থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরের। আসরকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হল ট্রফি উন্মোচন। যেখানে অংশগ্রহণকারী ৭ দলের মধ্যে ৬ দলের অধিনায়ক উপস্থিত থাকলেও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন অনুপস্থিত। তার প্রতি হিসেবে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী, সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং খুলনা টাইগার্সের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

ট্রফিকে সামনে রেখে সকল দলের প্রতিনিধিরা শিরোপা জয়ই তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন। বিগত চ্যাম্পিয়ন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেন, কুমিল্লা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মত দল করে। এবছরও একই পরিকল্পনা। চেষ্টা করব শিরোপা ধরে রাখার জন্য।’

এবার বরিশালের প্রতিনিধিত্ব করতে আসা কখনো শিরোপার দেখা না পাওয়া মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি তো একবারও চ্যাম্পিয়ন হতে পারি নাই। ২ বার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্য থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলে তো অবশ্যই ভালো লাগবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »