বিপিএলে এবার ঢাকার নেতৃত্ব নাসিরের কাধে

স্টাফ রিপোর্টার »

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবিদার দল ঢাকা ডমিনেটর্সের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার নাসির হোসাইন। আজ (বৃহস্পতিবার) দলটির অধিনায়কের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামীকাল ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল।

এছাড়াও বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ থাকছেন নাসিরের সহকারী হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়াও ঢাকার কোচ হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস।

এই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিপিএলের ৮ টি আসরের মাঝে ৩টিতেই চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে ঢাকা। বিলিএলের ১ম দুই আসরেই চ্যাম্পিয়ন হয় ঢাকা। এরপর ২০১৬ সালে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা।

দলটিতে এবার নাসির-তাসকিনের মত অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে আরো রয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলামদের মত তারকা ক্রিকেটার।

এছাড়াও দলটিতে চমক থাকছে বিদেশি ক্রিকেটারের তালিকায়। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রবিন দাস রয়েছেন এই দলে। এছাড়াও রয়েছেন পাকিস্তানি শান মাসুদ সহ আরো অনেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »