নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। আসন্ন বিপিএল খেলতে আসছেন পাকিস্তানের দুই ক্রিকেটার ফখর জামান ও শারজিল খান। বিপিএলের দল খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তারা। পাক এ দুই ক্রিকেটারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারই প্রথম বিপিএল খেলতে আসবেন শারজিল। দীর্ঘদিন ধরে পাকিস্তান জাতীয় দলের বাহিরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন তিনি। ফিটনেসের সমস্যাকে সমাধান করে ক্রিকেটের জন্য এখন পুরোপুরি ফিট এই বাঁহাতি ব্যাটার
অন্যদিকে, দ্বিতীয়বারের মতো বিপিএল খেলবেন ফখর। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। তবে এবার মাঠ মাতাবেন খুলনার জার্সিতে তিনি। ফখর ও শারজিলকে দলে নেয়ার দিনে অ্যান্ড্রু বালর্বিনির সাথেও চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো তিনিও বিপিএল খেলবেন।
আগামী ৬ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
খুলনা টাইগার্স স্কোয়াড : তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্ডো, নাসিম শাহ, ফখর জামান, শারজিল খান, অ্যান্ড্রু বালর্বিনি, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ভ্যান ম্যাককেরেন, শফিকুল ইসলাম, প্রিতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।
এস.আর/নিউজক্রিকেট২৪
