নিজ গ্রামে পরিবার নিয়ে পিকনিকে সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

বছরের শেষ সময়ের ছুটিতে পরিবার নিয়ে মাগুরায় নিজ গ্রামে সময় কাটাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে করছেন পিকনিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরোয়া আমেজে পিকনিকের কয়েকটি ছবি শেয়ার করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

শিশিরের শেয়ার করা ছবিগুলোর মাঝে একটিতে দেখা যায়, লাকড়ির চুলায় বড় পাতিলে আগুন দিচ্ছেন সাকিব। আরেকটি ছবিতে তিনি মোটরসাইকেলে একমাত্র ছেলে আইজাকে নিয়ে বসে আছেন। অন্য একটি ছবিতে স্ত্রী শিশির রান্না করছেন। সাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন। বাকি তিনটি ছবি শিশিরের রান্না করার।

আর ক্যাপশনে সাকিবের স্ত্রী শিশির জানিয়েছেন, রান্নাটা করছেন তিনিই, ‘যখন শ্বশুড়বাড়িতে থাকি তখন পিকনিকে আমিই গরুর মাংস রান্না করি।’

মিরপুর টেস্ট পঞ্চম দিনে গড়ালে আজ (২৬ ডিসেম্বর) খেলা থাকত সেখানে। তবে চতুর্থ দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যায়। এতে গতকাল ভারতের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারি। যেখানে গতবারের দল ফরচুন বরিশালে হয়ে খেলবেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »