ক্রীড়া প্রতিবেদক »
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ আসরের জন্য আফগানিস্তানের ব্যাটার দারবিশ রাসুলিকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
মারকুটে ভঙ্গিমায় ব্যাট করতে পছন্দ করা রাসুলি এখন ৩৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে টি-টোয়েন্টির সাথে মানানসই ১৩৩.৫৪ স্ট্রাইকরেটে ব্যাট করে ৬৯৪ রান সংগ্রহ করেন তিনি। যেখানে তার গড় ২৮.৯১ এবং সর্বোচ্চ রানের ইনিংস ৭৮।
তবে আফগানিস্তান জাতীয় দলে রাসুলির বিচরণ খুব একটা সুখকর নয়। ৫টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে ইনিংসে সর্বোচ্চ ১৫ রানের বেশি করতে পারেন নি। স্ট্রাইকরেট ও একশ’র নিচে, মাত্র ৮৭.৫০।
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলের ঢাকা পর্বে বিপিএলের উদ্ভোধনী ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং মাশরাফির নতুন দল সিলেট স্ট্রাইকারস। এরপর ১৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্বে নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলবে চ্যালেঞ্জার্স।
