ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে দারুন লড়াই শেষে ৩ উইকেটের পরাজয় বরণ করল বাংলাদেশ। আজ (রবিবার) ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের জিততে প্রয়োজন ছিল ভারতের ছয়টি উইকেট তুলে নেওয়া। এদিকে ভারতের প্রয়োজন ছিল শতরান। রান সংখ্যা কম দেখালেও বাস্তবে পরিস্তিতি ছিল ভিন্ন। তবে ভারতের শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দন অশ্বিনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।
চতুর্থ দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে গতদিনের দুই নাইটওয়াচম্যান অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাদ। তবে শুরুতেই উনাদকাদের উইকেট তুলে নিয়ে জয়ের আশার প্রদীপে আরো রসদ ঢেলে দেন সাকিব।
এরপর মিরাজের ঘুর্ণিতে অক্ষর এবং ১ম ইনিংসে দারুন ব্যাট করা রিশাভ পান্তকে সাজঘরে পাঠালে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭১ রান। তখন বাংলাদেশের জয়ের বন্দরে নোঙর ফেলতে মাত্র ৩ টি উইকেটের প্রয়োজন ছিল।
সেই মুহুর্তে ত্রানকর্তার ভুমিকায় অবতীর্ণ হন শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দন অশ্বিন। বিশেষ করে অশ্বিনের ৬২ ৪২ রানের অপরাজিত ইনিংসটি ভারতকে উদ্ধারে দারুণ ভুমিকা পালন করে। তার সাথে শ্রেয়াসের ২৯ রানের ইনিংসটি কার্যকরী ভুমিকা পালন করে।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ টি এবং সাকিব আল হাসান ২ টি উইকেটে শিকার করেন। তবে অশ্বিনের অতিমানবীয় ইনিংসটি ভারতকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে।
