আইপিএল দেরী আছে, আগে যাই তারপর ফিল হবে: লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য এক ব্যাটারের নাম এখন লিটন দাস। ব্যাট হাতে ২০২২ সালে দারুণ ছন্দে রয়েছেন লিটন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি লিটন। টেস্টেও ভালো শুরুর উইকেট বিলিয়ে আসছিলেন লিটন। আজ দলের দুঃসময়ে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেললেন লিটন।

অনেক দিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো এবার আইপিএলে দল পেতে পারেন লিটন। অবশেষে গতকাল আইপিএলে দল পেয়েছেন লিটন। কলকাতার হয়ে খেলবেন এই উইকেট রক্ষক ব্যাটার। সাকিবকেও দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে দল পেয়ে কেমন লাগছে লিটনের? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ” আইপিএল এখনো অনেক দেরী,আগে যাই তারপর ফিল হবে’।ভারতের বিপক্ষে বরাবরই ভালো খেলেন লিটন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পান লিটন ভারতের বিপক্ষে। এছাড়াও সবশেষ টি – টোয়েন্টি বিশ্বকাপেও ৬০ রানের এক ঝকঝকে ইনিংস খেলে প্রশংসার জোয়ারে ভাসেন লিটন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »