ক্রীড়া প্রতিবেদক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসরের নিলামের জন্য মনোনীত ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এই তালিকায়ও রয়েছে চার বাংলাদেশী। আগামী ২৩ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোট ৪০৫ ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন বাকী ১৩২ জনই বিদেশি।
নিলাম থেকে সর্বোচ্চ দল পেতে পারেন ৮৭ ক্রিকেটার। ৩০ টি আসন থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য। ৩০ আসরের জন্য লড়তে হবে ১৩২ ক্রিকেটারকে। বাংলাদেশ থেকে এই লড়াইয়ে থাকছেন সাকিব, লিটন, আফিফ ও তাসকিন।
এর মধ্যে শুধু আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র সাকিবের। গতবছর তাসকিন দল পেলেও বিসিবির অনুমতি না পাওয়াতে খেলা হয়নি এই পেসারের। উইকেট রক্ষকদের তালিকায় নাম উঠবে লিটনের ও অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের নাম। তাসকিন ও আফিফের দিকেও থাকবে বিশেষ নজর।
