ক্রীড়া প্রতিবেদক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে ভারতের মোকাবেলায় হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর -এ আজ (রবিবার) দুপুর ১২ টায় মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এবারের সিরিজটি একটু ব্যতিক্রমী হতে যাচ্ছে টাইগারদের জন্য কারণ নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে এবার তারা লড়বে নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে। সিরিজটি অধিনায়ক লিটনের জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে। এখন দেখার বিষয় নিজের অসাধারণ মেধার প্রয়োগে করে লিটন দলকে কতটা সাফল্যমন্ডিত করতে পারেন।
২০১৫ সালে দেশের মাটিতে মুস্তাফিজুর রহমানের কাটারে ভারতকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এবারও সেই মুস্তাফিজ আছেন দলে। তবে অধিনায়ক লিটন অতীত ফলাফলের ভিত্তিতে এবারের দলকে মূল্যায়ন করতে নারাজ। লিটনের মতে দল এখন অনেক বেশি উদ্দীপিত। ভারতের বিপক্ষে ভালো খেলতে সবাই মুখিয়ে আছে।
বাংলাদেশ স্কোয়াডঃ-
বাংলাদেশ স্কোয়াডঃ– লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
ভারত স্কোয়াডঃ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, ইশান কিষাণ, রাহুল ত্রিপাটি, রজত পতিদার, কুলদীপ সেন, শাহবাজ খান, উমরান মালিক
এমএস/নিউজক্রিকেট২৪
