বিপিএলে সাত ক্যাটাগরিতে ২১৭ দেশি ক্রিকেটার, ‘এ’-তে ৩ জন।

ক্রীড়া প্রতিবেদক »

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটকে সামনে রেখে প্রকাশিত হয়েছে দেশি ক্রিকেটারদের নামের তালিকা। সাত ক্যাটাগরিতে মোট ২১৭ ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। উল্লেখ্য, বিপিএল ২০২৩ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর।

ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ তে রয়েছেন সরাসরি চুক্তিতে দল না পাওয়া দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া এই ক্যাটাগরিতে রয়েছেন বর্তমানে জাতীয় দলে টি-টোয়েন্টির অন্যতম ভরসার প্রতিক  লিটন দাস।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন:- নাসুম আহমেদ, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফুদ্দিন, মাহেদি হাসান।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন:- রুবেল হোসেন, মমিনুল হক, নাঈম শেখ, মোঃ শরিফুল ইসলাম, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মোঃ মিঠুন, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মেহেদী হাসান রানা, নাহিদুল ইসলাম, ইফরান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী, মোঃ শামিম হাসান, রনি তালুকদার,  সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান, জাকির আলী অনিক।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন:- অলক কাপালি,  আবু জায়েদ চৌঃ রাহী, সোহাগ গাজী,  মোঃ আল-আমিন হোসেন ( সিনিয়র), শামসুর রহমান, আরাফাত সানি, আবু হায়দার রনি, তৌহিদ হৃদয়, সৈকত আলী, জিয়াউর রহমান, আরিফুল হক, শফিউল ইসলাম, জহিরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল অংকন, নাজমুল ইসলাম অপু, সাঞ্জামুল ইসলাম, মো জাকির হাসান, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, রেজাউর রহমান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলী, মার্শাল আইয়ুব, আলাউদ্দিন বাবু, নাঈম ইসলাম, শফিকুল ইসলাম, নাবিল সামাদ।

‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন :- আল-আমীন জুনিয়র, সঞ্জিত সাহা, তানভীর হায়দার, মোঃ আশরাফুল, মাহমুদুল হাসান লিমন, মোঃ আব্দুল মজিদ, মিজানুর রহমান, মনির হোসেন খান, ইমরানুজ্জামান, মোঃ ইলিয়াস, সোহরাওয়ার্দী শুভ, মেহেদি মারুপ,রাকিবুল হাসান (সিনিয়র), সাকলাইন সজীব, মোহর শেখ, শেখ অন্তর, ধীমান ঘোষ, সুমন খান, রাহাতুল ফেরদৌস,  রবিউল হক, কাজী অনিক, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাইশুকুর রহমান, আনিসুল রহমান ইমন, অমিত হাসান, প্রীতম কুমার, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, নোমান চৌধুরী, পিনাক ঘোষ, সাদমান ইসলাম, মোঃ শরিফুল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ হাসান মুরাদ, আব্দুল হালিম, ফরহাদ হোসেন, আসিফ হাসান, জাবিদ হোসেন, আশিকুজ্জামান, নুর হোসেন সাদ্দাম, আবু সায়েম, জুবায়ের হোসেন লিখন, মো নাইম ইসলাম জুনিয়র, সাজ্জাদুল হক রিপন, এনামুল হক জুনিয়র (পেসার), মাসুম খান টুটুল, জাহিদ জাবেদ, শামসুল ইসলাম, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, রুবেল মিয়া, আসাদুজ্জামান পিয়াল, সাজ্জাদ হোসেন সাব্বির, মুশফিক হাসান, তৌহিদ তারেক খান, সাব্বির হোসেন, রিপন মন্ডল, মফিজুল ইসলাম রবিন, মহিউদ্দিন তারেক, মানিক খান,রায়হান উদ্দিন, আলিস আল ইসলাম, সায়েম আলম, জাহিদুজ্জামান খান, মইন খান, সানাউর রহমান, জসীম উদ্দিন, একেএস স্বাধীন, জাওয়াদ, মোঃ আশিকুজ্জামান, নাহিদ রানা, রাকিবুল হাসান জুনিয়র,  নাজমুল সাকিব।

‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন:- ইফতেখার আহমেদ রনি, হাসানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, আজমীর আহমেদ,  শাহিন আলম, নাজমুল হোসেন মিলন, ইমতিয়াজ হোসেন তান্না, তাসামুল হক রুবেল, অমিত মজুমদার, দেলোয়ার হোসেন, শাহবাজ চৌহান, শাহাদাত হোসেন রাজিব, শাহনাজ আহমেদ, আহমেদ সাদিকুর রহমান, শেহনাজ আহমেদ, রাফসান আল মাহমুদ,  মোহাম্মদ আজিম, মোহাম্মাদ শাকিল আহমেদ,  রাকিন আহমেদ, আলী আহমেদ মানিক, ইফরান হোসেন, নিহাদ-উদ-জামান, মোহাইমিনুল খান চৌধুরী,  অভিষেক মিত্র, জনি তালুকদার, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আজমির আহমেদ, ইসলামুল আহসান, আইচ মোল্লা, তৌফিক খান তুষার, রাইয়ান রাফসান রহমান, নাহিদ রানা, মামুন হোসেন, মইনুল ইসলাম, টিপু সুলতান, মোহাম্মদ নুরুজ্জামান,  মইনুল সোহেল, আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত মিশু।

‘জি’ ক্যাটাগরিতে রয়েছেন :- শুভাশিস রায়, আব্দুল্লাহ আল গালিব, রাসেল আল মামুন, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ আসিফ, ইমরান আলী, হোসেন আলি, বিশ্বজিৎ হালদার, সুজন হাওলাদার, শাহানুর রহমান, জয় রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জসি, তৌহিদুল ইসলাম রাসেল, জয়নুল ইসলাম,  মাহমুদুল হক সেন্টু, নবিন ইসলাম, গোলাম কবির সোহেল, কাজী কামরুল ইসলাম, শাকিল হোসেন, নাহিদ হাসান, শাখাওয়াত হোসেন, আহমেদ আবিদুল হক, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রনি হোসেন, মাহমুদুল ইসলাম অনিক, আলামিন রাজু, সামসুল ইসলাম অনিল, আবদুর রহমান, জাকিরুল ইসলাম, হাবিবুর রহমান সোহান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »