জরিমানা গুনলেন কামিন্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে ফরম্যাটে নিজের অধিনায়কত্বের শুরুটা অম্লমধুর হলো অজি অধিনায়ক প্যাট কামিন্সের।অজিদের নতুন ওয়ানডে কাপ্তানের শুরুটা জয় দিয়ে হলেও একই দিনে গুনতে হয়েছে জরিমানা! যার ফলে ক্যাপ্টেন্সির অভিষেকে মুদ্রার দুই পিট দেখলেন কামিন্স।

অ্যাডিলেডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ লিড পায় অজিরা। ম্যাচ জিতলেও স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০% জরিমানা গুনতে হচ্ছে অজিদের নবাগত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে।

আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুযায়ী,নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা করা হয়।প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল অজিরা।

অভিযোগ স্বীকার করে নেওয়ার আনুষ্ঠানিক ভাবে শুনানির প্রয়োজন হয়নি কমিন্সদের। ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ডেভিড বুন এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »