ক্রীড়া ডেস্ক »
টি – টোয়েন্টি বিশ্বকাপের ব্যাট বলের লড়াইয়ের সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে বৃষ্টি। বাছাই পর্বে জমজমাট লড়াই হলেও সুপার টুয়েলভের অধিকাংশ ম্যাচেই থাকছে বৃষ্টির বাগড়া।
আজ আফগানিস্তান – আয়ারল্যান্ডের ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ছিলো গুড়ি গুড়ি বৃষ্টি। ম্যাচ শুরু হওয়ার আগ মূহুর্তে শুরু হয় জোরালোভাবে। যার কারনে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি৷ শেষ পর্যন্ত কোনো বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে আম্পায়াররা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পয়েন্ট ভাগাভাগি করলো আফগানিস্তান। এর আগে বৃষ্টির কারনে আফগানিস্তান – নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টির কারনে মাঠে গড়ায়নি।
এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে ছিলো বৃষ্টির বাঁধা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচও পরিত্যাক্ত হয়৷ বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকার ম্যাচেও ছিলো বৃষ্টির শঙ্কা। ম্যাচ শুরুর পরে অবশ্য বৃষ্টি নেমেছিলো কিন্তু খুব বেশি সময় স্থায়ী না হওয়ায় খেলা পরিচালনা করতে সমস্যা হয়নি। ইংল্যান্ড – আয়ারল্যান্ড ম্যাচেও ছিল বৃষ্টির বাঁধা। তবে সে ম্যাচে ফলাফল এসেছিলো। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে পাঁচ রানে হেরেছিলো ইংল্যান্ড।
