মাশরাফিকে নিয়েই লোগো উন্মোচন সিলেট স্ট্রাইকার্সের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে যখন সবার চোখ ঠিক সেমসয় দেশের ক্রিকেটের বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আগমী বছর জানুয়ারিতে শুরু হবে বিপিএলের পরবর্তী আসর। সবার আগেই বিপিএলের লোগো উন্মোচন করেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। ফ্রাঞ্চাইজিটির দলের নাম দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন করা হয়। ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে দেশিয় ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজাকে সরাসরি দলে ভিড়িয়েছে তারা।

এছাড়া চারজন বিদেশি ক্রিকেটারের নামও জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। পাকিস্তানের স্পিডস্টার মোহাম্মদ আমির, লঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা ও ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে দলে নিয়েছে তারা। টুর্নামেন্টের শুরু থেকেই তারা থেকেই দলে থাকবেন বলে জানানো হয়েছে।

সিলেট স্ট্রাইকার্সের সহকারি কোচের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে। জাতীয় দলের আরেক ওপেনার সাবেক ওপেনার ও ম্যানেজার নাফিস ইকবাল সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। ভূমিকায়।

পেস বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলকে। ফিল্ডিং কোচ করা হয়েছে ডলার মাহমুদকে। আর সাবেক বাঁ-হাতি স্পিনার মুরাদ খান স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »