বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামার কথা টাইগারদের। তবে শেষপর্যন্ত এই ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মূলত ব্রিসবেনের আবহাওয়ার কারণে পন্ড হতে পারে টাইগাররাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

ব্রিসবেনের আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচ ভ্যেনুতে বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকেল ও সন্ধ্যার দিকে ব্রিসবেনে বৃষ্টি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এছাড়া এই সময় বাতাসের গতিবেগ যথেষ্ট বেশি থাকতে পারে বলে সর্তকতা রয়েছে।

ফলে এমন আবহাওয়া পরিস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা মাঠে নামতে না পারার আশঙ্কাই থাকছে বেশি। এদিকে, এদিকে ব্রিসবেনে আকাশ ম্যাচ শুরু ৪ ঘণ্টা আগেই বেশ মেঘলা হতে শুরু করেছে, মুষলধারে বৃষ্টিও হচ্ছে। তাইতো আবহাওয়ার পূর্বভাস মিলে গেলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভেস্তে যেতে পারে।

এদিকে শেষপর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেস্তে যায় তাহলে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। কেননা সুপার টুয়েলভের আগে টাইগারদের সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আর কোনো ম্যাচ নেই। অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অন্তত ৪ থেকে ৫টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »