ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন রানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

উদীয়মান পেসার হিসেবে মেহেদী হাসান রানার সামনে বেশ উজ্জ্বল ক্যারিয়ার ছিলো। তবে এবার নিজের কারণেই তাতে পানি ঢেলে দিলেন এই পেসার।

ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচককে ছোট করায় সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছেন রানা। বিসিবি থেকেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে চলতি জাতীয় লিগে অংশ নিতে পারছেন না রানা। এমনিকি কবে ছাড়া পাবেন তাও নির্দিষ্টতা নয়।

গত ১১ অক্টোর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিতর্কিত পোস্টটি করেন ২৫ বছর বয়সী এই পেসার। যেখানে জাতীয় দলে খেলতে না পারার জন্য হতাশা প্রকাশ করে বিসিবিকে একহাত নেন তিনি।

রানা মন্তব্য করেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকে কিভাবে? ক্রিকেট আসলে কি মাঝে মাঝে হতাশা সৃষ্টি করে। আর সেরা ফর্মে থাকার পরও জাতীয় দল কিংবা ‘এ’ দলের কোনো পর্যায়ে খেলতে না পারার কারণে পরিবারসহ নানা জায়গা থেকে বিরূপ মন্তব্য শুনতে হচ্ছে তাকে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »