শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এই ম্যাচ জিততে পারলে শেষ ভালোর সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপে যেতে পারতো বাংলাদেশ। তবে শেষটাও ভালো হলো না। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে ব্যাট করতে নেমে সাকিব এবং লিটন দাসের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ১৭৩ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির সঙ্গে মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান।

ক্রাইস্টচার্চে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। এক প্রান্তে নিজের মতো খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। এর খানিকবাদেই ৫৫ রানে ফিরে যান পাকিস্তান অধিনায়ক।
এরপর হায়দার আলিকে সাজঘরে ফিরিয়েছেন হাসান। বাবরের পর পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি আদায় করে নেন রিজওয়ানও। ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষে ১৯তম ওভারে সৌম্য সরকারের বলে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ৬৯ রান করা রিজওয়ান।

শেষ ওভারে ম্যাচ জিততে পাকিস্তানের প্রয়োজন হয় ৮ রান। সেটি করতে মাত্র ৫ বল সময় নেন পাকিস্তানের ব্যাটাররা। দুর্দান্ত ইনিংসে পাকিস্তানকে জেতান নওয়াজ। বাঁহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ রানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »