বিজিপির নোংরা রাজনীতির শিকার সৌরভ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে “দাদা” খ্যাত সৌরভ গাঙ্গুলি অধ্যায়।ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতিকে আর দেখা যাবে না বিসিসিআই এর কোন পদেই।

তবে কি বিজিপির নোংরা রাজনীতির বলি হতে হলো প্রিন্স অফ কলকাতাকে? ভারতীয় গনমাধ্যম গুলো ও বিভিন্ন রাজ্যের ক্রীড়া অনুরাগীদের দাবী এমনটাই।

বিজিপিতে যোগ দিতে সৌরভকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবেই প্ররোচিত করা হয়েছিল বিজিপির শীর্ষ নেতাদের কাছ থেকে।কিন্তু সৌরভ কিছুতেই তাদের দাবার গুটি হতে চাননি!
সৌরভের সাড়া না পাওয়াতেই তাই বিজিপির নোংরা রাজনিতির শিকার হয়েছেন বলে দাবী উঠেছে।

সৌরভ চেয়েছিলেন বিসিসিআই-এর সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বোর্ডের সভাপতিকে টানা দ্বিতীয় মেয়াদ দেওয়ার কোনও নজির নেই। ভারতীয় একাধিক গণমাধ্যমের জোর দাবী, আসন্ন নির্বাচনে বিসিসিআই-এর কোনো পদই পাচ্ছেন না সৌরভ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ তার টানা দ্বিতীয় মেয়াদে বিসিসিআই সেক্রেটারি হিসাবে কাজ চালিয়ে যাবেন।

গত সপ্তাহে নয়াদিল্লিতে জাতীয় ক্রিকেট সংস্থার স্টেকহোল্ডারদের সাথে অনেক বৈঠক করেছেন সৌরভ। সোমবার সন্ধ্যায় তিনি পৌঁছান মুম্বইয়ে। যেখানে সৌরভকে আইপিএলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। বিসিসিআই-এর এক সূত্রে জানিয়েছে, “সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি বিনয়ের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল যে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে বিসিসিআই-এর একটি উপ-কমিটির প্রধানের পদ মেনে নিতে পারবেন না। তিনি এই পদে অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

বিসিসিআই-এর একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, “কেন্দ্রীয় সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বোর্ডের পদ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” এই সংবাদ আসার পর সৌরভ যে রাজনীতির শিকার তা আরও জোরালো হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠদের কাছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনিই বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে চলেছেন। বোর্ডের সচিব থাকছেন অমিত শাহ-পুত্র জয় শাহই। মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার হচ্ছে বোর্ডের কোষাধ্যক্ষ। বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে বহাল থাকছেন রাজীব শুক্লা।

১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে। তার আগে ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন পদে মনোনয়ন জমা দেবেন ইচ্ছুক প্রার্থীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »