নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি টি-টোয়েন্টি সিরিজে বাচা মরার লড়াইয়ে নিজেদের তৃতীয় ম্যাচেও পরাজয়ের ধারাবাহিকতা বজায় রেখে হ্যাট্রিক হারের স্বাদ নিলো বাংলাদেশ। যার ফলে চলতি সিরিজের তিন ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।
ক্রাইস্টাচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৪৮ রানে।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না টাইগারদের জন্য। এমন হিসেবনিকেশ সাথে নিয়ে নিজেদের ৩য় ম্যাচে আজ ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডে মুখোমুখি হয় বাংলাদেশ।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিফসের জোড়া হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়, ২০৮ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। এছড়া ওপেনার ডেভন কনওয়ে খেলেন ৬৪ রানের আরো একটি দুর্দান্ত ইনিংস।
জবাবে ব্যাট করতে নামে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক সাকিব ব্যতীত, ব্যাট হাতে বলার মতো স্কোর করতে পারেনি আর অন্য কোন ব্যাটসম্যান। দলের পক্ষে অধিনায়ক সাকিব সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন। এছাড়া লিটন-সৌম্য দুজনের ব্যাট থেকে আসে সমান ২৩ রান। বাংলাদেশ ব্যাটারদের আরো একটি ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানে থামে সাকিবদের ইনিংস। ফলে ৪৮ রানের পরাজয় নিয়ে টানা ৩য় পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।
