নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুটি সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বিসিবি একাদশ। যে দলে সুযোগ পেয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। একই সঙ্গে যাচ্ছেন দলের নিয়মিত মুখ তাইজুল ইসলামও। এছাড়াও আছেন মাহমুদুল হাসান জয় ও এনামুল হক বিজয়ও।
সফরে তামিল নাড়ু রাজ্য দলের বিপক্ষে দুটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি একাদশ। সে উপলক্ষ্যে মোহাম্মদ মিঠনকে অধিনায়ক করে চারদিন ও একদিনের সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
লম্বা সময় ধরে দলের অনেক খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে নেই। তাদের প্রস্তুত রাখতেই মূলত দলের সাথে ভারত পাঠানো হয়েছে। এতে করে নিজেদের প্রস্তুত করার সুযোগটা পাচ্ছেন তারা।
৮ অক্টোবর চেন্নাইর উদ্দেশ্য রওয়ানা হবে বিসিবি একাদশ। ১২ অক্টোবর এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। ১৯ অক্টোবর থেকে শুরু হবে পরের ম্যাচ। একদিনের ম্যাচগুলো হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।
